মমিনুল ইসলাম মুন দেশবার্তা বিডি 24.com:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮০ গ্রাম হেরোইনসহ টিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার একটি সেতুর ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পাঠানপাড়া এলাকায় এক ব্যক্তি বিপুল পরিমাণ মাদক নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর দুইটি পলিথিন প্যাকেটে সংরক্ষিত ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি টিয়া (৩০), মৃত বাবলুর রহমানের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত হেরোইন জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেপ্তার আসামি ও আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *