🌏www.deshbartabd.24.com ভিজিট

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

 

অবৈধ মাদকদ্রব্য হিরোইন সহ গ্রেফতারকৃত দুইজন

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন মো. সিজার আহম্মেদ নয়ন (২৫) ও আমরুল মৃধা (৫০)। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক বহন করে রাজশাহীর দিকে আসা একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে চেকপোস্টে থামানো হয়। পরে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হেরোইন পরিবহনের কথা স্বীকার করেন।

এ সময় তাদের শরীর তল্লাশি করে দুই পায়ের রানে কস্টেপ দিয়ে বিশেষ কায়দায় পেঁচানো অবস্থায় দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটিতে মোট ১৮৮ গ্রাম হেরোইন পাওয়া যায়, যা জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *