কাশিয়াডাঙ্গা থানা পরিদর্শনে আরএমপি কমিশনার,
জুয়া, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি : রাজশাহী :

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এ সময় তিনি জুয়া, কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাশিয়াডাঙ্গা থানা পরিদর্শনে যান পুলিশ কমিশনার। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দাপ্তরিক নথিপত্র, বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

পুলিশ কমিশনার থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি অধীনস্থ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান।

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন এবং দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।

#পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) শামিমা নাসরিন, সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা জোন) সুকুমার মোহন্ত, কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ফরহাদ আলীসহ আরএমপির অন্যান্য কর্মকর্তারা।#

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed