কালাইয়ে মাদক সেবনে দুইজনের কারাদণ্ড

রেজুওয়ান আহমেদ,জয়পুরহাট জেলা প্রতিনিধি: 

জয়পুরহাটের কালাই উপজেলার ঝামুটপুর এলাকায় মাদক সেবনরত অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্স।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে হাজিপুর পশ্চিমপাড়ার মোঃ আহসান হাবীব (৪০), পিতা—মোঃ আঃ রশিদ এবং বানদিঘী গ্রামের মোঃ শিপন মন্ডল (২৫), পিতা—মোঃ আবুল কালাম-কে গ্রেপ্তার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আহসান হাবীবকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং শিপন মন্ডলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed