এসিল্যান্ড লাইলা নূর তানজুর অভিযানে দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধ, এস্কেভেটর-লোবেড জব্দ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কৃষিজমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়ে একটি এস্কেভেটর, একটি লোবেড এবং দুইজন চালককে আটক করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু। সোমবার (৬ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া এলাকায় ধানী শ্রেণির জমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খননের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু। এ সময় ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর, একটি লোবেড এবং দুইজন চালককে আটক করা হয়। অভিযানের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। লাইলা নূর তানজু বলেন, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, আবাদি জমি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ টপসয়েল কাটা ও পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। http://www.deshbartabd24.com Post navigation রাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগ, ট্রাকপ্রতি মূল্য নির্ধারণ রাজশাহীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধন