আড়ানী পৌরসভার উন্নয়ন প্রকল্পে বাঘার এসিল্যান্ড নুসরাত জাহান অনন্যার সরেজমিন তদারকি

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে চলমান উন্নয়নকাজের অগ্রগতি, কাজের মান এবং বাস্তবায়ন পরিস্থিতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২-এর প্যাকেজ-৭-এর আওতাধীন বিভিন্ন উন্নয়নকাজ ঘুরে দেখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। একই সঙ্গে এডিপির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের প্যাকেজ-৪-এর অধীনে আড়ানী ডিগ্রি কলেজের বাউন্ডারি, আশ্রম ঘাট রোড, স্টেশন মসজিদের টয়লেট এবং মাদ্রাসার বারান্দা নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

এ ছাড়া এলজিসিআরআরপি (কোভিড) প্রকল্পের আওতায় আড়ানী গুড় ও মাছ-মাংস বাজারের আরসিসি করণের কাজও সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় তিনি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও কাজের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে রুস্তমপুর গরুর হাট এলাকায় ইউনিব্লক রাস্তা নির্মাণের চলমান কাজও দেখেন নুসরাত জাহান অনন্যা। চেইনেজ ১+৫০০ থেকে ১+৭০০ মিটার পর্যন্ত চলমান এ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

অন্যদিকে আড়ানী পৌরসভার বিভিন্ন স্থানে রোপণ করা চারাগাছের অবস্থাও পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। গোচর কবরস্থান, কুশাবাড়িয়া কবরস্থান, মা ও শিশু হাসপাতাল, কওমি মাদ্রাসা, পৌর জমি, রুস্তমপুর প্ল্যান্ট ও আড়ানী পৌর কার্যালয়সহ বিভিন্ন স্থানে রোপণ করা মোট ২৩৩টি চারাগাছ পরিদর্শন করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়ানী পৌরসভায় অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, জনসেবামূলক স্থাপনা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পরিদর্শন করা হয়।

বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার সরেজমিন পরিদর্শনের ফলে চলমান প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি ও কাজের মান পর্যবেক্ষণে প্রশাসনিক তদারকি আরও জোরদার হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে জনসাধারণের অর্থে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত পরিকল্পনা ও মান অনুযায়ী সম্পন্ন করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed