Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com মুন, নিজস্ব প্রতিবেদক রাজশাহী : রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরজস্কার বিতরণ করেন মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। তিনি বর্তমানে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। এ ছাড়া রাজশাহী রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার দল অংশগ্রহণ করে ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দলগত সমন্বয় এবং পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। Post navigation বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত তানোরের বাধাইড় ইউনিয়ন ঘোষণা উদযাপন-২০২৬ অনুষ্ঠিত বাবার আদর্শকে ধারণ করে মানুষের সেবায় কাজ করতে চাই – সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নুসরাত আরা (স্মৃতি)