Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, তানোর: রাজশাহীর তানোর উপজেলা-এ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমিতির সভাপতি এবং নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমিতির প্রধান উপদেষ্টা, সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। সমিতির সাধারণ সম্পাদক ও চাদপুর উচ্চ বিদ্যালয়-এর সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব এবং সাংগঠনিক সম্পাদক ও জুমারপাড়া উচ্চ বিদ্যালয়-এর সহকারী শিক্ষক আল আমিন পলাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল ইসলাম, তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার সায়মা আঞ্জুমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক খান, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মোজাম্মেল হক, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন, চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সম্পাদক সাজ্জাদ হোসেন, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, শিক্ষক সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, সাবেক নেতা রাম কমল সাহা এবং বনকেশর স্কুলের প্রধান শিক্ষক আলহাজ আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয় এবং পরে বার্ষিক ভোজের আয়োজন করা হয়। প্রধান বক্তার বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় বিভাজনের পরিবর্তে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষিকাদের আরও আন্তরিক হতে হবে। একই সঙ্গে কোনো চাঁদাবাজ বা মামলাবাজ ব্যক্তি যেন শিক্ষাঙ্গনে বা শিক্ষকদের আশ্রয়-প্রশ্রয় না পায়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।” সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের কল্যাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। Post navigation তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল রানা বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত তানোরের বাধাইড় ইউনিয়ন ঘোষণা উদযাপন-২০২৬ অনুষ্ঠিত