Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহী জেলার সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

বুধবার (২৪ জুন ২০২৬) রাজশাহী সদর সার্কেল অফিস পরিদর্শনকালে পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অফিসের রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপারের এ বার্ষিক পরিদর্শন সদর সার্কেল অফিসের প্রশাসনিক কার্যক্রম মূল্যায়ন এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *