Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর দ্রুত হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যেই ভাঙ্গুড়ার পুরাতন ডাকবাংলোর দখলকৃত সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি জানার পরপরই তিনি জেলা পরিষদ থেকে প্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠান এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার পুরাতন ডাকবাংলো এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলকৃত জমি উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, এর আগে সোমবার রাতের আঁধারে পৌরসভার শরৎনগর বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা পুরাতন ডাকবাংলোর সরকারি জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তা জেলা পরিষদের চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয়। পরে তার নির্দেশনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন, অতীতে জেলা পরিষদের এই বাংলোর জায়গা বিভিন্ন সময়ে জবরদখলের শিকার হয়েছে। এমনকি সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু সরকারের মূল্যবান সম্পদ রক্ষায় তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, “ডাকবাংলোর দখল হওয়া সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটি উদ্ধার করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়েছে।”

স্থানীয়রা সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখল প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর দ্রুত হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যেই ভাঙ্গুড়ার পুরাতন ডাকবাংলোর দখলকৃত সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বিষয়টি জানার পরপরই তিনি জেলা পরিষদ থেকে প্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠান এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার পুরাতন ডাকবাংলো এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলকৃত জমি উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, এর আগে সোমবার রাতের আঁধারে পৌরসভার শরৎনগর বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা পুরাতন ডাকবাংলোর সরকারি জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তা জেলা পরিষদের চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয়। পরে তার নির্দেশনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন, অতীতে জেলা পরিষদের এই বাংলোর জায়গা বিভিন্ন সময়ে জবরদখলের শিকার হয়েছে। এমনকি সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু সরকারের মূল্যবান সম্পদ রক্ষায় তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, “ডাকবাংলোর দখল হওয়া সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটি উদ্ধার করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়েছে।”

স্থানীয়রা সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখল প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *