Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক: নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে রাজশাহীর বাঘা পৌরসভার উদ্যোগে ব্লক-বাটিক বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বক্তব্য দিচ্ছেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার( ইউএন ও)শাম্মী আক্তার। ছবি : DBbd24.com প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার( ইউএন ও)শাম্মী আক্তার। তিনি প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “বর্তমান সময়ে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করছে। ব্লক-বাটিক শিল্প এমন একটি সম্ভাবনাময় খাত, যেখানে অল্প পুঁজি বিনিয়োগ করে ঘরে বসেই আয় করা সম্ভব। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নারীরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।” তিনি আরও বলেন, “একজন নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন শুধু তার নিজের নয়, পুরো পরিবার এবং সমাজের উন্নয়ন ত্বরান্বিত হয়। তাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদেরকে শেখা বিষয়গুলো বাস্তব জীবনে প্রয়োগ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানাই।” অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্লক-বাটিক শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় কুটির শিল্পগুলোর অন্যতম। সঠিক প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনার সুযোগ পেলে এ খাতে নারীরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আয়োজক সূত্র জানায়, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীদের ব্লক প্রিন্ট ও বাটিকের বিভিন্ন আধুনিক কৌশল, নকশা প্রণয়ন, রং ব্যবস্থাপনা, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোগে উৎপাদন ও ব্যবসা পরিচালনার সক্ষমতা অর্জন করবেন বলে আশা করা হচ্ছে। বাঘা পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে টেকসই উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নারীরা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তনই করবেন না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নেও সক্রিয় অবদান রাখতে সক্ষম হবেন। Post navigation অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মুন্ডুমালা পৌর যুবদলের প্রতিবাদ মিছিল রাজশাহীতে চাঞ্চল্যকর শিশু আদিব হত্যার রহস্য উন্মোচন: প্রতিশোধ নিতেই খুন করা হয়