এন আই এন্টারপ্রাইজ-এর উদ্যোগে ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মো. আরফান আলী,পীরগঞ্জ:

পীরগঞ্জে ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর পণ্য সামগ্রীর ডিস্ট্রিবিউশন বা পরিবেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

 ৩ নভেম্বর (মঙ্গলবার) পীরগঞ্জ পৌর মিলনায়তনে 

এন আই এন্টারপ্রাইজ (N I Enterprise)-এর আয়োজনে এই ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার টেস্ট টেকনোলজিস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট (CEO) ড. নূর হোসেন। এন আই এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপদেষ্টা প্যানেলে উপস্থিত ছিলেন বিএফআরআই-এর অবসরপ্রাপ্ত পরিচালক ও অ্যাকুয়া ফার্ম ম্যানেজমেন্টের চিফ কনসালটেন্ট ড. কোহিনূর এবং ডিএলএস-এর সাবেক অধ্যাপক ও লাইভস্টক ফার্ম ম্যানেজমেন্টের চিফ কনসালটেন্ট ড. সৈয়দ আলী আহসান, নির্বাহী ভাইস-চেয়ারম্যান শিফাত শাহরিয়ার সৌরভ।

উদ্বোধনী অনুষ্ঠানে অনুমোদিত পরিবেশক (Authorized Distributor) হিসেবে এন আই এন্টারপ্রাইজ পন্ড ডক্টর (PondDoctor) সহ বিভিন্ন আধুনিক টেস্ট কিট ও ওয়াটার টেস্টিং প্রোডাক্ট বাজারজাতকরণের আনুষ্ঠানিক সূচনা করে।

অনুষ্ঠানে স্থানীয় মৎস্যচাষী, পোল্ট্রী, ক্যাটল, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *