​জেলা প্রশাসক গোল্ড কাপে কালাই উপজেলা ফুটবল দলের গৌরবময় জয়, চ্যাম্পিয়ন দলকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সংবর্ধনা

👨‍💼 মোঃ রেজুওয়ান আহমেদ,জয়পুরহাট প্রতিনিধি:

জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কালাই উপজেলা ফুটবল দল। বিজয়ী এ দলকে শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি উদযাপন করা হয়েছে।

​কালাই উপজেলা ফুটবল দলের এই ঐতিহাসিক বিজয় উদ্‌যাপনে বিজয়ী খেলোয়াড়দের সাথে সরাসরি শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী। এ সময় তিনি উপস্থিত হয়ে বিজয়ী দলের প্রতিটি খেলোয়াড়কে নিজ হাতে মিষ্টিমুখ করান এবং তাদের এই অসাধারণ অর্জনের প্রশংসা করেন।

​প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কালাই উপজেলার এই সাফল্য পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টা, অনন্য দলীয় ঐক্য এবং মাঠের লড়াকু মনোভাবের ফলেই এই ট্রফি অর্জন সম্ভব হয়েছে। ক্রীড়াঙ্গনে এই ধরনের অর্জন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করবে।

​স্থানীয় ক্রীড়ামোদী ও আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, বিজয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও কালাই উপজেলার ফুটবল আরও এগিয়ে যাবে এবং নতুন নতুন সাফল্যের মাধ্যমে এই অঞ্চলকে উজ্জ্বল করবে।

​সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *