বাগমারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সঠিক নয়

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের (ইউপি) অভ্যাগতপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ানুছ আলীর বিরুদ্ধে সহকারী শিক্ষক নীরেন্দ্রনাথ প্রামানিককে চাকরিচ্যুত করার অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্যি নয়,মিথ্যা, ভিত্তিহীন,বানোয়াট,মনগড়া ও উদ্দেশ্যেপ্রণোদিত। প্রধান শিক্ষককে সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতে এসব অপপ্রচার করা হচ্ছে। একটি কুচক্রী মহল অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে সম্পুর্ন পুর্ব পরিকল্পিত ও উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে স্কুল ও শিক্ষকের বিরুদ্ধে এসব অপপ্রচার শুরু করেছেন।

এদিকে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, অভ্যাগতপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  নীরেন্দ্রনাথ প্রামানিককে চাকরিচ্যুত করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ানুছ আলী।যা সত্যি নয় মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা মাধ্যমিক স্তরে বিল-বেতন হবে না এটা জেনেও শিক্ষকের চাকরি নিয়েছেন,এর পর দীর্ঘদিন দিনেও তার বিল বেতন না হওয়ায় তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন।এছাড়াও নিয়োগ কমিটি নিয়োগ দেন সেখানে ডিজির প্রতিনিধি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুলের সভাপতি থাকেন,এখানে প্রধান শিক্ষকের ওপর দায় চাপানোর কি আছে ? কারণ তাকে নিয়োগ দিয়েছেন সাবেক প্রধান শিক্ষক, আসলে তৃতীয় পক্ষ প্রধান শিক্ষককে ফাঁসিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে ? 

এদিকে স্কুল ও শিক্ষকদের নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত খবর প্রকাশ করায় এলাকার অভিভাবক এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা প্রকাশিত সংবাদকে মিথ্যা,ভিত্তিহীন,মনগড়া ও উদ্দেশ্যেপ্রণোদিত দাবি করে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ানুছ আলী বলেন, নীরেন্দ্রনাথ যে অভিযোগটি করেছেন তা সঠিক না,কারন তিনি মাধ্যমিকে নিয়োগ নিয়েছেন কিন্তু প্রতিষ্ঠান নিম্নমাধ্যমিক হওয়ায় তার বিল-বেতন না হওয়ায় তিনি স্বেচ্ছায় চলে গেছেন, তিনি চাকরীতে যোগদানের সময় প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে ৭০ হাজার টাকা দিয়েছিলেন আমি খুবই দ্রুত সময়ের মধ্যে তাকে সেই টাকা ফেরত দিবো।#

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *