ঠাকূরগাঁও-১ আসনে উপ-নির্বাচন: দুপূর ১২টায় বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিনের মনোনয়নপত্র জমা

মো. আরফান আলী ,ঠাকুরগাঁও প্রতিনিধি:

আসনটি খালি হওয়ার পর রোববার নির্ধারিত সময়ে ঠাকূরগাঁও-১ (ঠাকূরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপুর ১২টায় স্থানীয় নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র জমা দেন। ​

সম্প্রতি উক্ত আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক মহা*সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পর সংবিধান অনুযায়ী ঠাকূরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটি ও উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে ঠাকূরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিনকে এই আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। ​

মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফয়সাল আমিন বলেন, “ঠাকূরগাঁও-১ আসনটি সব সময়ই উন্নয়ন ও গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে ধরা হয়। আমার বড় ভাই মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকূরগাঁওয়েরমানুষের অধিকার ও সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘ লড়াই চালিয়েছেন। জনগণের প্রতি সেই দায়িত্ববোধ থেকেই দলটি আমাকে এবার সেবা করার সুযোগ দিয়েছে। সকল ভেদাভেদ ভুলে ঠাকুরগাঁওকে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার।”

​এ সময় স্থানীয় বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। ​ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হচ্ছে। আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর আগামী ২৯ অক্টোবর ঠাকূরগাঁও-১ আসনের এই উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed