ভাঙ্গুড়ায় মাদরাসা শিক্ষার্থীদের আমপারা সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় মাদীনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে আমপারা সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় উপজেলার পাঁচবেতুয়ান ওদাপাড়া এলাকার ইয়া লতিফ জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল লতিফ আকন্দ। তিনি তাঁর বক্তব্যে এতিমখানার কার্যক্রম পরিচালনায় সকলের আর্থিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাদরাসায় শিক্ষার্থী ভর্তি করে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে এগিয়ে নিতে অভিভাবক ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি জানান, আগামী বছর মাদরাসায় কিন্ডারগার্টেন শাখা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু এবং ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়ন ও এতিম শিশুদের সহযোগিতায় সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় মুসল্লি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে মাদরাসার শিক্ষার্থীদের হাতে আমপারা সবক প্রদান করা হয়। এছাড়া দেশ, জাতি, মাদরাসা-এতিমখানার উন্নয়ন, শিক্ষার্থীদের সফলতা এবং সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed