কলমা ইউপি বিএনপি সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

 বিশেষ প্রতিনিধি :

রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি ও বৈদ্যপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ইউপি বিএনপির ২ নম্বর ওয়ার্ড যুগ্ম-সম্পাদকের কাছে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এদিকে খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে,উঠেছে সমালোচনার ঝড় বইছে মুখরোচক নানা গুঞ্জন।

এদিকে বৃহস্পতিবার

এ ঘটনায় ইউপির চৌরখৈর গ্রামের ময়েন উদ্দিনের পুত্র ও ইউপির ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক

আতাউর রহমান বাদি হয়ে কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ৫ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে,প্রায় দেড় মাস পুর্বে ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বিএনপির কর্মী আতাউর রহমানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।এমতাবস্থায় বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) দুপুরে আতাউর রহমান ইউপির চৌরখৈর 

গ্রামের কড়াইতলা মোড়ে জুয়েলের দোকানের সামনে সালিশ বৈঠক  শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। তিনি মেইন রাস্তায় উঠা মাত্র মোস্তাফিজুর রহমানের নির্দেশে তার লোকজন আতাউর রহমানের ওপর অতর্কিত হামলা ও  এলোপাথাড়ী ভাবে মারপিট করে  কিল, ঘুশি, চড়, থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে

 ফোলা ও কালশিরা জখম করে। এক পর্যায়ে ৩ নম্বর বিবাদী ইনসান আলী তার হাতে থাকা মোটর সাইকেল এর চাবি দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আতাউর রহমানের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের হাত থেকে তাকে উদ্ধার করে  তানোর সরকারি হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় বিবাদমান দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে জানতে চাইলে কলমা ইউপি বিএনপির ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সম্পাদক আতাউর রহমান বলেন,তার কাছে ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।কিন্ত্ত তিনি চাঁদার টাকা না দেয়ায় তাকে মারপিট করে বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শন করছে এমনকি এটা নিয়ে বাড়াবাড়ি না করতে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে। তিনি বলেন, অভিযুক্তরা প্রচন্ড ব্লকমের খারাপ প্রকৃতির মানুষ।তাদের হুমকি-ধমকির ভয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপি নির্বাচনে তিনি প্রার্থী হবার ঘোষণা দেয়ায় তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী এসব অপপ্রচার করছে। তিনি বলেন,এঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নাই, তার বিরুদ্ধে উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে এসব

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উঙ্খাপন করা হয়েছে। এবিষয়ে তানোর থানার ডিউটি অফিসার বলেন,অভিযোগ হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed