কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 👨💼 রেজুওয়ান আহমেদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহতর রয়েছে। শনিবার সকাল ১০.৩০ মিনিটে কালাই উপজেলা চত্তরে ও পৌরসভা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালাই পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, জেলা কমিটির অন্যতম সদস্য আনিছুর রহমান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, এ বিষয়ে জনগণের যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে পৌরসভা ও উপজেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে। আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমটি প্রতি সপ্তাহে শনিবার নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। Post navigation নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য