গোদাগাড়ীতে র‍্যাব-৫-এর অভিযান: ৪০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ মোঃ ইব্রাহিম হোসেন সাগর (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫ সূত্র জানায়, মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল সোমবার বিকেল ৩টা ১৫ মিনিটে গোদাগাড়ী থানাধীন উজানপাড়া (সিঁড়ির মোড়) এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ইব্রাহিম হোসেন সাগরের কাঁচাপাকা বসতবাড়ির দক্ষিণ পাশের শয়নকক্ষে থাকা খাটের তোষকের নিচ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে অবৈধ হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলেও জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সাগর গোদাগাড়ী থানার উজানপাড়া (সিঁড়ির মোড়) এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *