রাজশাহীতে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে “ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ”। বুধবার (২ সেপ্টেম্বর) ব্রাক লার্নিং সেন্টার, রাজশাহীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (UK International Development)-এর সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

‘Multi-stakeholder Initiative for Peace and Stability’ (MIPS) প্রকল্পের আওতায় আয়োজিত এই সংলাপে বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ সমাজ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ধর্ম যার যার, শান্তি ও সম্প্রীতি সবার। ধর্মকে বিভেদের কারণ না বানিয়ে শান্তি ও মানবসেবার মূল শক্তিতে রূপান্তর করতে হবে।” বক্তারা পারস্পরিক আলোচনা ও সংলাপের মাধ্যমে সকল দূরত্ব দূর করে সমাজে স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ভিন্নতাকে বিভেদ হিসেবে না দেখে সম্প্রীতিকে নিজেদের মূল পরিচয় হিসেবে লালন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে সবাই একমত প্রকাশ করেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *