ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কঠোবাড়ীয়া থেকে গোপালপুর পর্যন্ত ২০৩ মিটার সাবমারসিবল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।

পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) মুহাম্মদ আলী আছগারের পক্ষে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন।

এ সময় প্রবীণ জামায়াত নেতা আব্দুল হামিদ মাস্টার, জামায়াত নেতা হাফিজুর রহমান, মাওলানা রোস্তম আলী, ইউনিয়ন জামায়াতের শূরা সদস্য ইসমাইল হোসেন, ওয়ার্ড জামায়াতের সভাপতি মহসিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা মহির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ক্ষতিগ্রস্ত থাকায় স্থানীয় বাসিন্দা ও যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। জনগণের এই ভোগান্তি দূর করতে সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার সড়কটির উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। কাজটি সম্পন্ন হলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *