তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

 নিজস্ব প্রতিনিধি তানোর:

“আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রাকিবুল হাসান পিভিএমএস-এর উদ্যোগে এবং ৬ নম্বর কামারগাঁ ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. জামিরুল ইসলামের নিজস্ব অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে সরনজই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ)-এ অংশ নেওয়া ৬৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের মাঠে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস, সরনজই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলহাজ মো. আ. হান্নান, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. গোলাম সাকলাইন, উপজেলা কোম্পানি কমান্ডার মো. রাকিব, ইউনিয়ন দলনেতা মো. ওসমান গনি, সরনজাই ইউনিয়নের আনসার সহকারী প্লাটুন কমান্ডার মো. দুলাল এবং ভিডিপি সদস্য মো. তোতা মন্ডল, মনিরুজ্জামান, ইব্রাহিম, নাইমুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, প্রতিটি পরিবার ও সমাজে পরিবেশ সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের জননিরাপত্তা ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *