র‌্যাব-৫, এবং র‌্যাব-৩-এর যৌথ অভিযানে রাজধানীতে ১৪ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার 

👨‍⚖️ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পৃথক মামলায় ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং ১০ বছরের বেশি সময় ধরে পলাতক এক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৫২)। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দেবীসিংপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ আগস্ট ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী এবং র‌্যাব-৩-এর একটি যৌথ অভিযানিক দল রাজধানীর রমনা থানার বেইলি রোড এলাকার অফিসার্স কোয়ার্টারে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত ওই অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার রবিউল ইসলামের বিরুদ্ধে বোয়ালিয়া থানার পৃথক সিআর মামলায় ১৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পরোয়ানাও রয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মহানগর দায়রা-৫৩/২৫, সিআর-১৫৪৮/২৩, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলা, সিআর সাজা রিকলভি নম্বর-৪০১/২৬ এবং কোর্ট প্রসেস নম্বর-৬৩/২৬সহ আরও ১৩টি এনআই অ্যাক্টের ১৩৮ ধারার সাজাপ্রাপ্ত পরোয়ানা রয়েছে।

র‌্যাব-৫ জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট অফিসারের মাধ্যমে ঢাকা মহানগরীর রমনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *