গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনির উদ্যোগে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনির উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নারী ভোটারদের নিয়ে সামাজিক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার গোদাগাড়ীর সাফিনা পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মা, খালা, চাচি ও বোনেরা অংশ নেন। এ সময় স্থানীয় নারীদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও নাগরিক বিষয় নিয়ে মতবিনিময় করেন মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনি।

মতবিনিময়কালে মোঃ অলিউল্লাহ রনি বলেন, সাধারণ মানুষের কথা শোনা এবং মানুষের পাশে থাকাই তাঁর প্রথম অঙ্গীকার। তিনি গোদাগাড়ী পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, পৌরবাসীর প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তা, নাগরিক সুবিধা, পরিচ্ছন্নতা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত নারী অংশগ্রহণকারীরা পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় মোঃ অলিউল্লাহ রনি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।“দেশবার্তা বিডি২৪.কম” নিউজ পোর্টালে সাংবাদিক নিয়োগ চলছে, দেশের সকল জেলা, উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। আজ ই যোগাযোগ করুন।                                 📲⏭️ ০১৭৪০-৯৩৫৮৭০।)

অনুষ্ঠানটি স্থানীয় নারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। উপস্থিতরা মোঃ অলিউল্লাহ রনির জন্য দোয়া ও শুভকামনা জানান।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *