মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অভিনন্দন মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম (তারেক)। অভিনন্দন বার্তায় অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের গুণাবলি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে—এমন প্রত্যাশা দেশবাসীর। অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বলেন, দেশ ও জাতির কল্যাণে তাঁর নতুন দায়িত্ব সফল ও গৌরবময় হোক—এটাই রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) এলাকার মানুষের প্রত্যাশা। তিনি রাজশাহী-১ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছান্তে— অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম (তারেক)বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবকআজীবন সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন (কেন্দ্রীয় কমিটি)সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি গোদাগাড়ী উপজেলা শাখা। বি: dbbd24. Com Post navigation মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গোদাগাড়ী পৌরবাসীর পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনি