মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গোদাগাড়ী পৌরবাসীর পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনি

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় গোদাগাড়ী পৌরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. অলিউল্লাহ রনি।

এক অভিনন্দন বার্তায় মো. অলিউল্লাহ রনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও প্রজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা গোদাগাড়ীবাসীর।

অভিনন্দন বার্তায় তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও দেশের সার্বিক কল্যাণে রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।”

মো. অলিউল্লাহ রনি একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দেশের মানুষের কল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

অভিনন্দন বার্তার শেষে তিনি বলেন, গোদাগাড়ী পৌরবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেছেন মো. অলিউল্লাহ রনি, মেয়র পদপ্রার্থী, গোদাগাড়ী পৌরসভা এবং সাবেক জেনারেল মেম্বার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। 

 

শুভেচ্ছান্তে:

মো. অলিউল্লাহ রনি

মেয়র পদপ্রার্থী, গোদাগাড়ী পৌরসভা

সাবেক জেনারেল মেম্বার, নর্থ সাউথ    বিশ্ববিদ্যালয়।

বি: dbbd24/ 01

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *