ভাঙ্গুড়ায় বাজার করতে এসে অটো বরাকের ধাক্কায় রফিকুল ইসলামের মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় বরাক অটোর ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম উপজেলার কঠোবাড়ীয়া গ্রামের মৃত রয়াজ সরকারের ছেলে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পুকুরপাড় চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাজার করতে এসে বরাক অটোর ধাক্কায় ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বরাক অটোটিকে আটক করেছে বলে জানা গেছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *