রাজশাহীতে সড়কে নির্মাণসামগ্রী রাখায় ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা মুন নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কে ইট, বালু ও ইটের খোয়া রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট আইন না মানায় চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহানগরীর বোয়ালিয়া থানাধীন তেরখাদিয়া ও সপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫-এর সদর কোম্পানি, রাজশাহী এবং রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি করপোরেশনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। র্যাব-৫ সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় চলাচলের রাস্তার ওপর ইট, বালু ও ইটের খোয়া রেখে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এ ছাড়া সংশ্লিষ্ট আইন অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পৃথক অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, রাজশাহী মহানগরীকে সবার জন্য নিরাপদ ও চলাচল উপযোগী করে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত থাকবে। র্যাব-৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে। Post navigation ১৯২০ সালে প্রতিষ্ঠিত শিবরামপুর কালীমাতা মন্দির, দেবোত্তর সম্পত্তি রক্ষায় পরিচালনা কমিটি গঠন যোগ্যতার চেয়ারকে রাজনৈতিক ট্যাগ দিয়ে প্রশ্নবিদ্ধ করা বন্ধ হোক