পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৫ মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ তফিজুল ইসলাম ওরফে তফি (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার (৯ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে পুঠিয়া থানার বানেশ্বর বাজার এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তফিজুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিরুইল গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল বানেশ্বর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক হান্নান মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তফিজুল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তফিজুল দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে পুঠিয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি। এ ঘটনায় গ্রেপ্তার তফিজুল ইসলামের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। Post navigation তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত; র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল