ভাঙ্গুড়ায় চরপাড়া স: প্রা: বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত 

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে মো. সেলিম আক্তারকে সভাপতি ও মো. রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. তোজিম উদ্দিন বিএসসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 

বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে বিদ্যালয়ের সর্বনিম্ন অনার্স ডিগ্রিধারী প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়। 

সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *