নিয়ামতপুরে ১ কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ মো. নফির শাহ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৭ নম্বর চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নফির শাহের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার নফির শাহ নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহের ছেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। Post navigation মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাব-৫মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাব-৫ এলজিইডির কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, ১ লাখ ২০ হাজার টাকার চেক উদ্ধার,হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার