মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

 মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক,রাজশাহী :

নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেন্সিডিল (এস্কাফ, ফেয়ারডিল ও ফেন্সিডিল) জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব-৫ জানায়, শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল মান্দা থানার রাজশাহী-মান্দা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ মো. রেজাউল করিম (৪১) ও মো. হাবিবুর রহমান (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল সংগ্রহ করে নওগাঁসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। জব্দ করা মাদক বিক্রয়ের উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রেখেছিলেন বলেও তারা জানান।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *