লালপুর থানার চেকপোস্টে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

দেশবার্তা বিডি২৪. কম, ডেস্ক:

নাটোরের লালপুর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোভ্যানও জব্দ করা হয়।

পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে লালপুর গ্রামের বাঘা-ঈশ্বরদী সড়কের শুভেচ্ছা কম্পিউটার দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ২ গ্রাম) উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. লিখন (৩১), পিতা মো. মজনু মণ্ডল, গ্রামের বাড়ি বিরোপাড়া (গোপালপুর পৌরসভা), থানা লালপুর, জেলা নাটোর।

অভিযান চলাকালে মাদক সরবরাহে ব্যবহৃত একটি অটোভ্যানও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

লালপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *