মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই ) সন্ধ্যায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের বোয়ালী বটতলা মোড় এলাকায় মজনু স্টোরের সামনে অভিযান পরিচালনা করে সোহেল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। মধুপুর থানার ওসি একে এম ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বোয়ালী বটতলা মোড়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার হয়। অভিযানের সময় তার নিকট হতে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা। সোহেল মিয়া (৪০) বোয়ালী মধ্যপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। Post navigation চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ