টানা তৃতীয়বার উত্তরা প্রতিদিনের সেরা প্রতিবেদক সৈয়দ মাহামুদ শাওনকে দেশবার্তা বিডি ২৪.কম পরিবারের অভিনন্দন নিজস্ব প্রতিবেদক: দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলন, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে টানা তৃতীয়বারের মতো সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি সৈয়দ মাহামুদ শাওন। এ অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে দেশবার্তা বিডি ২৪.কম পরিবার। শনিবার (২৫ জুলাই) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেরা প্রতিবেদক, কর্মকর্তা ও কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তরা প্রতিদিনে যোগদানের পর ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সেরা প্রতিবেদক নির্বাচিত হওয়ায় সৈয়দ মাহামুদ শাওন পত্রিকা কর্তৃপক্ষ, সহকর্মী ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে, শাওনের এ গৌরবময় অর্জনে দেশবার্তা বিডি ২৪.কম পরিবারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় দেশবার্তা বিডি ২৪.কম-এর প্রকাশক ও সম্পাদক, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মুন বলেন, “সৈয়দ মাহামুদ শাওনের টানা তৃতীয়বার সেরা প্রতিবেদক নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পেশাদার সাংবাদিকতার প্রতি নিষ্ঠা, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। আমরা তাঁর এ অর্জনে গর্বিত। ভবিষ্যতেও তিনি বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবেন—এই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, “দেশবার্তা বিডি ২৪.কম পরিবারের পক্ষ থেকে সৈয়দ মাহামুদ শাওনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের জন্য আন্তরিক শুভকামনা রইল। Post navigation এসএসসি সনদ নিতে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ: তানোরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ, বিভিন্ন দপ্তরে অনুলিপি রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত