তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান-এর দিকনির্দেশনায় এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ-এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে চার মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বুরুজ এলাকায় অভিযান পরিচালনা করেন তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার সরকার। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই আবু নাঈম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসাদুজ্জামান এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।

অভিযানে চার মাসের সাজাপ্রাপ্ত

আসামি মো. শওকত (৪০), পিতা- মো. শহীদুল্লাহ, গ্রাম- বুরুজ, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।

তানোর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের দেওয়া চার মাসের সাজা পরোয়ানা কার্যকর করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের চলমান অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তানোর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *