আরএমপির চেকপোস্ট অভিযানে ১৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১৮২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে স্থাপিত চেকপোস্টে ট্রাফিক বিভাগ ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফুরশেদপুর গ্রামের মৃত দেরাস আলী মণ্ডলের ছেলে মো. জহুরুল হক (৪৩)। অভিযানের সময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আরএমপি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। মহানগরীতে মাদক কারবার দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। Post navigation চরাঞ্চলের নিরাপত্তা জোরদারে রাজশাহীর চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন তানোরে গভীর রাতে দোকানে আগুন, পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ