একযোগে ১৭৯ উপসচিবের পদোন্নতি, যুগ্মসচিব হলেন ১০ জেলা প্রশাসক;
পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছে” দেশবার্তা বিডি ২৪ ডটকম”

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

প্রশাসনে একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকারী ১০ জন জেলা প্রশাসক (ডিসি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পরে দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস, হাইকমিশন ও সরকারি দপ্তরে কর্মরত আরও সাতজন উপসচিবকে একই পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে মোট পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা দাঁড়ায় ১৭৯ জন।

পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন— গাজীপুরের মো. নূরুল করিম ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জের আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান, ঢাকার ফরিদা খানম, টাঙ্গাইলের শরীফা হক, শরীয়তপুরের তাহসিনা বেগম, চট্টগ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মাগুরার মোতাকাব্বীর আহমেদ এবং পটুয়াখালীর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

🌎Visit to get the latest news
http://www.deshbartabd24.com

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির তালিকায় নিয়মিত ব্যাচ হিসেবে প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচ থেকে ৯৯ জন কর্মকর্তা, ২১ ও ২২তম ব্যাচের ৩৩ জন এবং ২৪তম ব্যাচের ৪৭ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

এদিকে, পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশবার্তা বিডি ২৪ ডটকম।

দেশবার্তা বিডি ২৪ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মুন এক অভিনন্দন বার্তায় বলেন, “যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার যথার্থ মূল্যায়ন হয়েছে। আমরা বিশ্বাস করি, নতুন দায়িত্বে তাঁদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করবে। দেশবার্তা বিডি ২৪ ডটকম পরিবারের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য দান করুন।”

দেশবার্তা বিডি ২৪ ডটকম জানায়, দেশের প্রশাসনিক নেতৃত্বকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারের এ পদোন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাঠ প্রশাসনে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নেতৃত্বে জনসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তাদের প্রত্যাশা।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *