তানোর পৌরসভা নির্বাচন: জামায়াতের মেয়র প্রার্থী মাহবুব চৌধুরী, ঘোষণা কাউন্সিলর প্রার্থীদের নাম

 

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:

আসন্ন তানোর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত মেয়র প্রার্থী হিসেবে ব্যবসায়ী ও চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহবুব চৌধুরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে তানোর রেজিস্ট্রি অফিসের পূর্ব পাশে অবস্থিত আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক কর্মী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর পৌর জামায়াতের আমির মুখছেদ আলী। সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল রানা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মইনুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা। এছাড়া বক্তব্য দেন সিনিয়র জামায়াত নেতা অধ্যাপক জামিলুর রহমান, সিরাজুল ইসলাম, তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি ডিএম আক্কাস আলী এবং মুন্ডুমালা পৌরসভার দলীয় মেয়র প্রার্থী আনিসুর রহমান। সভায় জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

🌎Visit to get the latest news
http://www.deshbartabd24.com

অনুষ্ঠানে মেয়র প্রার্থীর পাশাপাশি পৌরসভার সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের নামও ঘোষণা করা হয়।

সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মো. নুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে মো. জুয়েল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে আফজাল হোসাইন, ৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসাইন, ৭ নম্বর ওয়ার্ডে আবুল হাসান এবং ৯ নম্বর ওয়ার্ডে মিনারুল ইসলামের নাম ঘোষণা করা হয়। ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জন্য মোসা. রোকেয়া, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য মোসা. নিলুফা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জন্য মোসা. মাহফুজাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সমাবেশে নেতারা বলেন, সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার করে জনগণের কাছে দলের কর্মসূচি ও উন্নয়ন ভাবনা তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়।

মেয়র প্রার্থী মাহবুব চৌধুরীর নাম ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমাবেশ শেষে দলীয় প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *