যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ; দেশবার্তা বিডি ২৪ ডটকম পরিবারের অভিনন্দন মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক রাজশাহী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামকে উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে। গত ৯ জুলাই ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম দীর্ঘ প্রশাসনিক জীবনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, দুর্যোগ মোকাবিলা এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নেও তাঁর নেতৃত্ব প্রশংসিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং যোগ্য কর্মকর্তাদের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে এ পদোন্নতি প্রদান করা হয়েছে। কাজী শহিদুল ইসলামের পদোন্নতির খবরে রাজশাহীর বিভিন্ন মহলে আনন্দের সাড়া পড়েছে। রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন দায়িত্বে তিনি দেশ ও জনগণের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। এদিকে, দেশবার্তা বিডি ২৪ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মুন এক অভিনন্দন বার্তায় বলেন, “যুগ্ম-সচিব পদে পদোন্নতি জনাব কাজী শহিদুল ইসলামের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার যথার্থ স্বীকৃতি। নতুন দায়িত্বে তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। দেশবার্তা বিডি ২৪ ডটকম পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য দান করুন।” Post navigation আরও দুই দিন টানা বৃষ্টির আভাস, কিছু এলাকায় অতি ভারী বর্ষণের সতর্কতা বেসরকারি হাসপাতালে শেয়ার: রামেকের ৬ শিক্ষকসহ আরও ১৬ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা