সবুজ পুঠিয়া গড়তে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, নাগরিকদের এগিয়ে আসার আহ্বান এসিল্যান্ড শিবু দাসের

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুঠিয়া পৌরসভায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এ উপলক্ষে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনের অন্যতম ভিত্তি। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।”

👉Visit to get the latest news
http://www.deshbartabd24.com

তিনি আরও বলেন, “সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সবাই মিলে কাজ করলে পুঠিয়াকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস পুঠিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আজ রোপণ করা একটি গাছই আগামী দিনের নিরাপদ পরিবেশ ও টেকসই ভবিষ্যতের নিশ্চয়তা। তাই আসুন, আমরা সবাই বৃক্ষরোপণ করি, গাছের যত্ন নিই এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পুঠিয়া পৌরসভার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *