বেতন বৃদ্ধির দাবিতে শাখা ডাকঘর কর্মচারিদের কলম বিরতি

আঃ হামিদ ‎মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

‎বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারিদের স্বীকৃতির  দাবিতে সারাদেশে কর্মসূচি পালন করছে শাখা ডাকঘর কর্মচারিরা। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ১২ টি উপজেলার ২শ টি শাখা ডাকঘরে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

‎রবিবার (৫ জুলাই) টাঙ্গাইলের মধুপুর শাখা ডাকঘরের ইডি কর্মচারিরা এই কলম বিরতি  অনশন ধর্মঘট পালন করছেন।
‎কর্মসুচি নেতা বিদ্যূত কুমার পালসহ অন্যান্যরা জানান, প্রথম ধাপে কলম বিরতিতে দাবি আদায় না হলে দ্বিতীয় ধাপে আগামী ৬ জুলাইয়ের পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ কলম বিরতিসহ অনশন ধর্মঘট পালন করা হবে।
‎এ বিষয়ে বাংলাদেশ ডাক কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নিজাম ও  গোলাম হোসেন মুকুল বলেন, শাখা ডাকঘর কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা  প্রয়োজন।
‎এ ছাড়াও বাংলাদেশ শাখা ডাক কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারি ঐক্য পরিষদ নেতারাও এ দাবির সমর্থন জানান।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *