পাবনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার

মমিনুল ইসলাম নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

পাবনা জেলায় মাদক, জুয়া, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

পাবনা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১০৩ জন গ্রেফতার – dbbd24. com

জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও জুয়াড়িসহ মোট ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, সামারি ট্রায়াল এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জানা গেছে, গত ৩ জুলাই ২০২৬ তারিখে পাবনা জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূল, জুয়া প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। বিশেষ করে চাটমোহর থানায় সংশোধিত জুয়া আইন, ২০২৬ অনুযায়ী প্রথমবারের মতো ৬ জন জুয়াড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা আইন বাস্তবায়নে নতুন একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে শুধু গ্রেফতারই নয়, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় এনে সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল জেলা পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান জনমনে আস্থা বৃদ্ধি করেছে এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবেন।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, জুয়া এবং সকল ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *