জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপি নেতাদের অংশগ্রহণে মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র্যালি 👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, : ২৯ জুন ২০২৬। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা উচ্চ বিদ্যালয় আয়োজিত “জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি”য় অংশ নিয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করেছেন স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সোমবার কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর ইসলাম রেজা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ কবির, মুন্ডুমালা পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আবু বাককার এবং মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কমিশনার প্রার্থী মোঃ দুরুল হোদা। এ সময় বিএনপি নেতারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখন থেকেই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। পরিবেশ রক্ষায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। প্রফেসর মোঃ নুরুল ইসলাম বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। তাই প্রত্যেক শিক্ষার্থী ও সচেতন নাগরিকের উচিত প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিএনপি নেতারাও শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং বিদ্যালয়ের এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শেষে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। Post navigation রাজশাহীতে ১০৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৈদ্যপুর দারুস সালাম দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ।। বিএনপি নেতা কামরুজ্জামান হেনার নেতৃত্বে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান