মোহনপুরে র্যাবের অভিযানে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ 👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ২৯ জুন ২০২৬। রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় আরেক অভিযুক্ত পালিয়ে যান। র্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (২৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেডের একটি অফিস কক্ষ থেকে মো. নায়েব আলী (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। তবে অভিযানের সময় মো. শহীদুল্লাহ (রাজু) (৫৫) নামে অপর এক অভিযুক্ত পালিয়ে যান। র্যাব জানায়, গ্রেপ্তার নায়েব আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদক ও জাল নোট সংক্রান্ত আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাব-৫। Post navigation রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার, পালিয়ে গেলেন মাদক কারবারিরা রাজশাহীতে ১০৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার