২০২৬-২৭ শিক্ষাবর্ষে তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে
দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক :
রাজশাহীর তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি ভর্তি সুবিধা রাখা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিতে রয়েছে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পাঠদান, নিয়মিত ক্লাস ও কঠোর মনিটরিং ব্যবস্থা। পাশাপাশি এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতির ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠানটির বিশেষ সুবিধার মধ্যে রয়েছে ডিজিটাল ল্যাব, আধুনিক পাঠদান ব্যবস্থা, মনোরম ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষার ভিত্তি মজবুত করতে একাদশ শ্রেণিতে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত ভর্তি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগ ও ভর্তি ফরমের জন্য:
📞 ০১৭১৭-৮৬৫০৫৫
📞 ০১৭১৮-৫০৫০৩৫
ঠিকানা: তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজ, তানোর, রাজশাহী।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০