রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৮টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন পুলিশ কমিশনার। এ সময় তিনি দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ কমিশনার নিয়মিত শরীরচর্চা, পরিমিত ও সুষম খাবার গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, সকল অফিসার ও ফোর্সের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হবে। যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যারা দায়িত্ব পালনে নিয়মবহির্ভূত বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়াবেন, তাদের বিধি অনুযায়ী শাস্তি পেতে হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মতিহার অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ মহিবুল ইসলাম। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০