রাজশাহী কলেজে মৌখিক পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক
👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক |
রাজশাহী ২৮ জুন ২০২৬।রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের মৌখিক পরীক্ষা দিতে এসে
[caption id="attachment_1087" align="alignnone" width="300"]
রাজশাহীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা। ছবি : DBbd24. com. সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এ ঘটনা ঘটেআটক সজিব আলী (২৪) রাজশাহী নগরীর চর শ্যামপুর এলাকার মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।[/caption]
কলেজ সূত্রে জানা যায়, সজিব আলী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। রোববার তিনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে কলেজে এলে উপস্থিত শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি বলেন, "শিক্ষার্থীরা সজিব আলীকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তার বিরুদ্ধে কোনো মামলা বা আইনগত অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশ জানিয়েছে, সজিব আলীর বিরুদ্ধে বিদ্যমান কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০