রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব, সভাপতি তোফায়েল সম্পাদক রনি
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলানিউজ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিউজ২১-এর রিপোর্টার আরিফুল হক রনি।
শনিবার রাজশাহী পুলিশ লাইন সংলগ্ন একটি মিলনায়তনে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল ৪টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব সিকদার।
ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান পাভেল ইসলাম মিমুল এবং সহ-সভাপতি পদে বাংলাদেশ ক্রাইম বার্তার রিপোর্টার হাবিবুর রহমান হাসান মৃধা নির্বাচিত হয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান মতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর রিপোর্টার মাসুদ রানা নির্বাচিত হন।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলার গৌরবের রিপোর্টার বাণী ইসরাইল হিটলার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক দিনরাত্রির এনসার খান আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীরুল আলম তোহা, দপ্তর সম্পাদক পদে গ্রিন টেলিভিশনের তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক পদে দৈনিক উপচারের ওমর আলী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আরবিসি নিউজের রোজিনা আক্তার রোজী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ইয়াকুব সিকদারের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, অ্যাডভোকেট মফিজুর ইসলাম, আল আমিন হোসেন ও কবির হোসেন।
ভোটগ্রহণ চলাকালে নির্বাচন পর্যবেক্ষণ ও নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মো. সুরুজ আলী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ।
এর আগে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভির রাজশাহী জেলা প্রতিনিধি শামসুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি এবং রাজশাহী মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বারিউল আলম শান্ত।
[caption id="attachment_3313" align="aligncenter" width="198"]
সাংবাদিক নিয়োগ চলছে,,,,[/caption]
দিনব্যাপী নির্বাচনে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব রাজশাহীর অনলাইন সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০