রাজশাহীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার,মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ
মোঃ সাজু আহমেদ (রাজশাহী প্রতিনিধি):
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ২ টার দিকে আরএমপির বিশেষ টিম বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে মো: বিজয় মোহাম্মদ বাধন (২৩) এবং মো: মুক্তার শেখের ছেলে মো: মারুফ ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করে।
এ সময় আসামিদের হেফাজত থেকে জব্দ করা ২টি মোবাইল ফোন তল্লাশি করে মোট ১৫টি জুয়া/বেটিং অ্যাপস পাওয়া যায়। সেই সাথে বিজয়ের নিকট থেকে নগদ ১৮০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০